× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মিলিত উদ্যোগ ছাড়া বাল্যবিবাহ বন্ধ সম্ভব নয়

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২১:৪৩ পিএম

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ফেইচকার চরের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে দিনভর কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ফেইচকার চরের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে দিনভর কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘অল্প বয়সে বিয়ে একটি মেয়ের শিক্ষা বন্ধ করে দেয় এবং তার স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নানা ঝুঁকি তৈরি করে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।’ 

সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ফেইচকার চরের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত দিনভর কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। 

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়েকোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে প্রায় সাড়ে ৯ লাখ গরুর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ গরু বিভিন্ন চরে পালন করা হয়। সাড়ে ৭ লাখ ছাগলের মধ্যে প্রায় আড়াই লাখ এবং প্রায় ১৬ হাজার মহিষের মধ্যে প্রায় ৫ হাজার মহিষ চরাঞ্চলে পালন করা হয়। হাঁস-মুরগির সংখ্যাও কম নয়। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, নিয়মিত টিকা ও সঠিক পরিচর্যার মাধ্যমে এসব পশুর মৃত্যুহার কমানোর পাশাপাশি উৎপাদন বাড়ানো সম্ভব।

সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, চরাঞ্চলে মা ও শিশুর স্বাস্থ্য, টিকাদান, পুষ্টি, সংক্রামক রোগ প্রতিরোধসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হতে হবে।

এসময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, চরের মানুষের সবচেয়ে বড় শক্তি তাঁদের শ্রম ও তাঁদের সম্পদ। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগির সঠিক পরিচর্যা করতে পারলে এগুলোই তাঁদের পরিবারের আয়ের বড় উৎস হতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয়রা যেন স্বাবলম্বী হতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা