× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার তাগিদ: অভিনেত্রী নাবিলা

রংপুর অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২০:৪৮ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ২০:৪৮ পিএম

রংপুর নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তিনি কিশোরী গর্ভধারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধেরও আহ্বান জানান উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তিনি কিশোরী গর্ভধারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধেরও আহ্বান জানান উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তিনি কিশোরী গর্ভধারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধেরও আহ্বান জানান।

রংপুর বিভাগের মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে জননী প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে মাসুমা রহমান নাবিলা জানান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিশোরী গর্ভধারণ ও বাল্যবিবাহ প্রতিরোধ করা, দুর্গম ও চরাঞ্চলের জন্য মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নির্দেশিকা ও রেফারেল ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, সঠিক পদায়ন, দক্ষতা উন্নয়ন ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে মা ও শিশু মৃত্যুর হার কমবে এবং স্বাস্থ্যখাতে মানুষের আস্থা আরো বাড়বে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে সরকারের নজরদারী বাড়ানো হলে রংপুর অঞ্চলের প্রতিটি মা ও নবজাতক নিরাপদ, সম্মানজনক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের জননী প্রকল্পের ফিল্ড অপারেশন্স ম্যানেজার ডা. গোলাম ফখরুদ্দীন ফাহিম, প্রকল্প পরিচালক ডাঃ উজ্জ্বল কুমার রায়, মিডিয়া এন্ড ক্যাম্পেইন কমিউনিকেশন্স সিনিয়র ম্যানেজার আশফাক জামান।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত জননী প্রকল্পটি কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র অর্থায়নে সেভ দ্যা চিলড্রেনের কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ রংপুর ও লালমনিরহাট জেলার ৪০টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে। জননী প্রকল্পের মূল লক্ষ্য হলো মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা জোরদার করা, জরুরি প্রসব সেবা উন্নত করা, দক্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী নিশ্চিত করা, রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা এবং কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধি করা। পাশাপাশি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের মতো সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলার ওপরও প্রকল্পটি গুরুত্ব দিচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা