× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে সমবায়ীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২০:৩৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমবায়ীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমবায়ীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রূপগঞ্জ উপজেলার সমবায়ীদের উদ্যোগে এবং উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধন মো. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমবায় অফিসার মো. আবু জাফর মিয়া,  সহকারী নিবন্ধন মো. আবু ফরহাদ, রূপগঞ্জ উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়াসহ উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা