× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রিপল মার্ডার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার দাবি

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২০:১৮ পিএম

সিলেট নগরের রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান নিহত দম্পতির প্রবাসী সন্তানরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট নগরের রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান নিহত দম্পতির প্রবাসী সন্তানরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট নগরের রায়নগরে আলোচিত ট্রিপল মার্ডারের প্রকৃত রহস্য উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তানরা। পুলিশের চলমান তদন্ত সন্তোষজনক না হলে মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের দাবিও জানাবেন তারা।

সোমবার সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান নিহত দম্পতির প্রবাসী সন্তানরা। লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার।

সংবাদ সম্মেলনে আরিফ ইফতেখার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তদন্ত যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। এই মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। আবার কেউ প্রভাবশালী হওয়ার কারণে যেন পার পেয়ে না যান।

তিনি নিহতদের ছবি এবং তাদের বিষয়ে কোনো সংবাদ সামাজিক মাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানান।

এ সময় আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির তিন মেয়ে তাহমিনা, সেলিনা ও তারানা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সত্য কখনও চাপা পড়ে থাকবে না; এক সময় তা প্রকাশিত হবেই।

উল্লেখ্য; গত ১২ আগস্ট সকালে রায়নগর এলাকার মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনার (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ব্যবসায়ী আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টাও ছিলেন। রায়নগরে নিজের বাসায় বসবাস করতেন তিনি। সাত্তার-সুরাইয়া দম্পতির চার সন্তানের মধ্যে দুই সন্তান লন্ডন এবং দুই সন্তান যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা