× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির নারী শিক্ষার্থীকে কটূক্তি ও হয়রানি মামলা, গ্রেপ্তার ২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:৫৫ পিএম

ফকিরহাট মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফকিরহাট মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী দুইজনের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা করলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার সন্ধ্যায় উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের কাটাখালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি সুজন মোড়ল ও হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজীকে গ্রেপ্তার করেছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানান, গত ১৫ আগস্ট সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থী তার স্বামী, রুমমেট, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ কয়েকজনের সঙ্গে সুন্দরবন ভ্রমণে যান। রবিবার বিকালে তারা মোংলা থেকে মাহেন্দ্রযোগে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছান। সন্ধ্যায় যশোর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেন তারা।

এজাহারে বলা হয়েছে, বিকাশ থেকে টাকা উত্তোলনের জন্য তিনি তার রুমমেটকে সঙ্গে নিয়ে কাটাখালী মোড়ের পুলিশ বক্সের পাশে দিগন্ত পরিবহনের সামনে যান। সেখানে হুমায়ুন কবীর তাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন এবং পোশাক নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ভয়ও দেখান। পরে বিষয়টি ওই শিক্ষার্থীর সহপাঠী ও স্বজনদের জানালে তারা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে খারাপ আচরণসহ মারধর করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী নিশাত তাসমিন টুম্পা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী ও সুজন মোড়লের বিরুদ্ধে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, মামলার দুই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা