× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাল খননের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খাল খননকাজের উদ্বোধন করা হয়।

খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় খুটারচর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কয়েকশ একর কৃষিজমি দীর্ঘদিন ধরে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ সচল হলে এলাকার শত শত কৃষক উপকৃত হবেন। এর আগে গত শনিবার খুটারচর এলাকা সরেজমিন পরিদর্শন করেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। পরিদর্শনের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘খালটি খনন শেষ হলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশিত হবে। এতে এলাকার বিপুল পরিমাণ কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা