× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য বিভাগের অভিযান, জরিমানা দেড় লাখ টাকা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:২১ পিএম

 টাঙ্গাইলের কালিহাতীতে ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালিহাতী সদরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীনও উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের কারণে কালিহাতী সদরের বিসমিল্লাহ ক্লিনিককে ৫ হাজার টাকা, কালিহাতী পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং তানিজা ডিজিটাল হসপিটালকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ক্লিনিক ও হাসপাতালে পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার সব ক্লিনিক ও হাসপাতাল মালিককে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সম্পন্ন করে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা