× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিহ অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:৪৮ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের সতেরো পাড়া এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সতেরো পাড়া এলাকার দুই ভাই তরিকুল ইসলাম  ও আশরাফুল ইসলামের ছেলে ফারহান (৪) এবং মাশরাফি (৫)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে একসঙ্গে খেলা করছিল দুই ভাই। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।
দ্রুত তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, খেলার সময় সবার অজান্তে শিশু দুটি পুকুরে পড়ে যায়, এতে তাদের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা