× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় মাসে ১৩ ট্রান্সফরমার চুরি, আটক ২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:১০ পিএম

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি সময় দুই চোরকে আটক করা হয়েছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি সময় দুই চোরকে আটক করা হয়েছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় গত জুলাই ও চলতি আগস্ট মাসে অন্তত ১৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।

একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। সর্বশেষ গত  সোমবার রাতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে দুইজন। 

গলাচিপা পল্লী বিদ্যুৎ অফিস জানায়, উপজেলার গোলখালী ছোট গাবুয়া এলাকায় ১৫ কেভির একটি, চরখালী-চরবদুরা এলাকায় ১০ কেভির দুটি, গজালিয়ার ইছাদিতে ১৫ কেভির তিনটি, মসুরিকাঠি বাজার এলাকায় ১৫ কেভির চারটি, নলুয়াবাগী বাঁধঘাট এলাকায় ১০ কেভির একটি এবং চারআনি বাউরিয়া এলাকায় ১০ কেভির একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

স্থানীয়রা জানান, গত ১৬ আগস্ট গভীর রাতে গজালিয়া ইউনিয়নে ১০ কেভির একটি ট্রান্সফরমার চুরি করার সময় হৃদয় ও স্বপন নামে দুইজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে গলাচিপা থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আটক মো. হৃদয় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে এবং আব্দুস সালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এলকাবাসীর  ধারণা, আটক দুইজন একটি বড় চোরচক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করলে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী বলেন, “আগে বাউফল ও বরগুনা এলাকায় চোরচক্র ট্রান্সফরমার চুরি করত। এখন তারা স্থান পরিবর্তন করে গলাচিপায় ১৩টি ট্রান্সফরমার চুরি করেছে।

দুইজন চোর পুলিশের হাতে আটক হয়েছে। তাদের ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে চক্রটি কোথায় কোথায় সক্রিয় রয়েছেÑ তা বের করা গেলেÑ পুলিশ ইচ্ছা করলে সব চোরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারবে বলে আমি আশা করি।”

স্থানীয়দের দাবি, শুধু চোর আটক নয়, ট্রান্সফরমার চুরির মূলহোতাদের শনাক্ত করে পুরো চক্রকে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে চুরি রোধে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা