× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিকরগাছায় জমি দখলের অভিযোগ, ওসিকে অপসারণের দাবি

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৫:২২ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৫:২৫ পিএম

যশোরের ঝিকরগাছায় জমি জবরদখল, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের ঝিকরগাছায় জমি জবরদখল, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের ঝিকরগাছায় জমি জবরদখল, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

একই সঙ্গে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়াকে অপসারণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার লিখিত বক্তব্য দেন কলেজছাত্রী জান্নাতুন নাহার মোহনা। তিনি অভিযোগ করেন, ওসির ইন্ধন ও সহযোগিতায় বারবাকপুর এলাকার নাজমুল আকরাম রকি ও তার সহযোগীরা তাদের পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছেন এবং পরিবারের সদস্যদের ওপর একাধিকবার হামলা চালিয়েছেন।

মোহনা জানান, জমি নিয়ে আদালতে মামলা চলমান এবং নিষেধাজ্ঞা থাকলেও অভিযুক্তরা জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অন্তত আটটি লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ভুক্তভোগী পরিবারটি অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি গোলাম কিবরিয়ার অপসারণ দাবি করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা