× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দপুরে কেমিক্যাল দিয়ে ভেজাল জুস তৈরি, জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৩:২৭ পিএম

নীলফামারীর সৈয়দপুরে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল জুস তৈরির অভিযোগে ‘বিসমিল্লাহ আয়ুর্বেদিক সালসা জুস ঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল জুস তৈরির অভিযোগে ‘বিসমিল্লাহ আয়ুর্বেদিক সালসা জুস ঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল জুস তৈরির অভিযোগে ‘বিসমিল্লাহ আয়ুর্বেদিক সালসা জুস ঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শহরের ক্যান্ট বাজার এলাকায় রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। অভিযানে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল জুস তৈরির অভিযোগের সত্যতা পাওয়ায় ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৩৬ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে জুস উৎপাদন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আইন অমান্যের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা