× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোয়ালমারীতে অডিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৩:১০ পিএম

ফরিদপুরের বোয়ালমারীর হিসাবরক্ষণ কার্যালয়। ছবি: ভিডিও থেকে

ফরিদপুরের বোয়ালমারীর হিসাবরক্ষণ কার্যালয়। ছবি: ভিডিও থেকে

ফরিদপুরের বোয়ালমারীর হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে  ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। 

ঋণসংক্রান্ত কাজের জন্য দীর্ঘদিন ঘোরানোর পর তাকে ৫০০ টাকা দিতে হয়েছে বলে অভিযোগকারী শিক্ষকের দাবি।

ভাটদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, ঋণের অর্থ পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করেও কাজটি করাতে পারেননি। 

একপর্যায়ে বাধ্য হয়ে টাকা দেন। গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিওতে তাকে এ বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে।

গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই অডিট কর্মকর্তা কামরুল ইসলাম শিক্ষকের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ করেন ওই শিক্ষক। তবে অভিযোগ অস্বীকার করেছেন কামরুল ইসলাম।

বিষয়টি নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মাদ মসিউর রহমান খান ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করেন।ৎ

তিনি বলেন, “ছেলেটা একটা ভুল করে ফেলেছে। আমরা তো আপনাদেরই ভাই- ওকে একটা সুযোগ দিন। যদি বলেন, তাহলে তাকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেব।”

স্থানীয় এক শিক্ষক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হিসাবরক্ষণ কার্যালয়ে অনিয়ম ও হয়রানির অভিযোগ নতুন নয়। চাকরিসংক্রান্ত কাজে ভবিষ্যতে হয়রানির আশঙ্কায় অনেকে প্রকাশ্যে অভিযোগ করতে চান না।

অভিযোগের বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “সেবাগ্রহীতাদের জিম্মি করে উৎকোচ নেওয়া অপরাধের শামিল। বিষয়টি তদন্ত করে দেখব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সঞ্জয় কুমার রাহা বলেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা