কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৩:০৯ পিএম
বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল-পশ্চিবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিমে নিম্নচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে সোমবার (আজ) সকাল ৮টায় থেকে পটুয়াখালীর কলাপাড়া উপকূলের বিভিন্ন স্থানে একটানা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।
এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বিক্ষুব্ধ ঢেউ সমুদ্র তীরে আছড়ে পড়ছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার উপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।