× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৭ বছরে বনফুল গ্রুপ, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা আয়োজন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১২:৫২ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১২:৫২ পিএম

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার এসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বনফুল এন্ড কোং লিমিটেড ও কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে বেশি অগ্রাধিকার দেয় বনফুল। 

তিনি বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল আজ গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।

তাই ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আমরা সর্বদা নিরাপদ ও উচ্চগুণসম্পন্ন পণ্য বাজারজাতকরণে সচেষ্ট থাকব বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবেশক ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতের পথচলায় আমাদের আরও সচেতনতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।

মহাব্যবস্থাপক আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বনফুল এন্ড কোম্পানি ও কিষোয়ান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা