× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ আটক ৩

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম

পিরোজপুর সদর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ ৩ জনকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুর সদর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ ৩ জনকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 পিরোজপুর সদর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর অধীনে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ তিনজনকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলা রবিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আল-আমীনের নেতৃত্বে এই অভিযান  পরিচালনা চালানো করা হয়।

অভিযানকালে ৭টি ড্রামে ভর্তি আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) অবৈধ রেণুপোনাসহ তিন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তী সময়ে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃত ৩ জনকে মৎস্য সুরক্ষা আইনে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকের বের গ্রামের ইমরান ও  ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামের মো. শাহবুদ্দিন পাটোয়ারী। 

অর্থদণ্ড আদায়ের পর উদ্ধার করা ২০ হাজার রেণুপোনা স্থানীয় বলেশ্বর নদীতে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার এসএম আল-আমীন জানান, মৎস্য সম্পদ রক্ষা ও দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

জনস্বার্থে পিরোজপুর সদর উপজেলায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা