× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে রাতভর ভারি বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১১:৪০ এএম

রাতভর ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাতভর ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাতভর ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে হাঁটুপানি জমেছে। সোমবার সকাল থেকে নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ বেশ কয়েকটি নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।

এতে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। জলাবদ্ধ সড়কে যানবাহনের সংকটের পাশাপাশি রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

মধ্যরাত থেকে শুরু হয় ভারি বৃষ্টিপাত। সকাল ৮টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি হওয়ায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। অনেক পথচারীকে বাধ্য হয়ে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। জলাবদ্ধতার কারণে কোথাও যানবাহন কমে যায়, আবার কোথাও সড়কে পানি জমে থাকায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকে।

কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মিশপা মিষ্টি বলেন, “আজ পরীক্ষা আছে। তাই স্কুলের মিস বলেছে কোনোভাবেই পরীক্ষা বাদ দেওয়া যাবে না।”

বাকলিয়া এলাকার বাসিন্দা ফকরুল আলম বলেন, “সকালে অফিসে যাওয়ার সময় রাস্তায় অনেক পানি পেয়েছি। গাড়িও কম। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগছে। বৃষ্টির সঙ্গে যানবাহনের সংকট থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।”

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশাচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন নগরবাসী। অনেককে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়েছে বলে জানান তারা।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল মিয়া বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগরে লঘু চাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা