× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেছারাবাদ দুই ছাগলের পা বেঁধে খালে ফেলে হত্যার অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১০:২০ এএম

নেছারাবাদ থানা। ছবি: সংগৃহীত

নেছারাবাদ থানা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে সুপারি চারা খাওয়ায় দুইটি ছাগলের পা বেঁধে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।অভিযুক্তের বিচার দাবি করেছেন স্থানীয়রা।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের কৃষক মো. হালিম হাওলাদার। এ ঘটনায় তিনি রবিবার রাতে মৃত ছাগলগুলো সঙ্গে নিয়ে এসে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন।

হালিম হাওলাদার অভিযোগ করেন, বাড়ির সরকারি রাস্তার পাশে একটি বাগানে স্থানীয় সুনীল হালদারের লাগানো সুপারি চারা ছিল। সকালে তিনি ছাগলগুলো ঘরে রেখে খাবার সংগ্রহ করতে বের হন। দুপুরে বাড়ি ফিরে ছাগলগুলো দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকলে সুনীল হালদারের সুপারি চারার বাগানের পাশের খালে ছাগলগুলোকে চার পা বাঁধা অবস্থায় ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দেখেন, দুইটি ছাগল মারা গেছে এবং অপর একটি ছাগলও মৃতপ্রায়।

হালিমের দাবি, তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল। এ কারণে ক্ষিপ্ত হয়ে সুনীল তিনটি ছাগলের পা বেঁধে খালে ফেলে দেন। এতে দুইটি ছাগল মারা গেছে।

কান্নাজড়িত কণ্ঠে হালিম বলেন, “আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার অপরাধে আমার ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।”

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে সুনীলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ছাগল সুপারি চারা খেয়েছে। বেশি বাড়াবাড়ি করলে তোর অবস্থাও ছাগলের মতো হবে’।

স্থানীয় ইউপি সদস্য রুবেল গাজী ও গ্রাম পুলিশ মো. শাহাদাৎ বলেন, হালিম খুবই দরিদ্র মানুষ। শুনেছি, ছাগলগুলো সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, “ছাগলগুলো আমার সুপারি চারা খেয়েছে। আমি ছাগল তাড়িয়ে দিয়েছি। আমি মারিনি।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা