× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শূন্য বর্জ্য পর্যটন নগরী’ গড়ার উদ্যোগ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২২:৪৬ পিএম

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সম্প্রতি কুয়াকাটাকে ‘শূন্য বর্জ্য নগরী’তে রূপান্তরের লক্ষ্যে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সম্প্রতি কুয়াকাটাকে ‘শূন্য বর্জ্য নগরী’তে রূপান্তরের লক্ষ্যে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটাকে ক্রমান্বয়ে ‘শূন্য বর্জ্য নগরী’তে রূপান্তরের লক্ষ্যে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সম্প্রতি এ কেন্দ্রের উদ্বোধন করেন।

কুয়াকাটা পৌরসভার মালিকানাধীন জমিতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও এসএসডিপির উদ্যোগে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনারেশন অল্টারনেটিভসের সহযোগিতায় জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্র কুয়াকাটা উপকূলীয় শহরের শূন্য বর্জ্যে রূপান্তরের একটি উদ্যোগ’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়ারসিন সাদেক, গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক একেএম মাকসুদ এবং এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা।

গ্রামবাংলা উন্নয়ন কমিটি জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ৩ আর-Reduce, Reuse and RecycleÑ কৌশল অনুসরণ করে কুয়াকাটার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি বছরে প্রায় ৩৬ টন জৈব কম্পোস্ট সার উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। ৫ টন জৈব বর্জ্য থেকে ৯০ দিনে ৩ টন কম্পোস্ট সার উৎপাদন করা যাবে।

গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক একেএম মাকসুদ বলেন, কেন্দ্রটিকে শুধু সার উৎপাদনের জায়গা হিসেবে নয়, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। এখানে শিক্ষার্থী, কৃষক ও পরিবেশকর্মীরা বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরির পদ্ধতি হাতে-কলমে শিখতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বর্জ্য ব্যবস্থাপনায় জৈব বর্জ্যের পাশাপাশি প্লাস্টিক বোতল, পলিথিন, কাগজ ও ধাতব পদার্থ আলাদাভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা