× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে কর্নিয়ার সমস্যায় ৫ লাখ মানুষ অন্ধ

রংপুর অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২১:৫৫ পিএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে দেশে কর্নিয়ার অন্ধত্ব নিরসনে ‘কর্নিয়া সংগ্রহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে দেশে কর্নিয়ার অন্ধত্ব নিরসনে ‘কর্নিয়া সংগ্রহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে কর্নিয়া সমস্যায় প্রায় ৫ লাখ মানুষ অন্ধত্বের শিকার। আক্রান্তদের বেশিরভাগের বয়স ১৫ বছরের নিচে। এসব মানুষের দৃষ্টি ফেরাতে বিশ্বে চোখের কর্নিয়া প্রতিস্থাপনের ব্যবস্থা থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে ২০টি কর্নিয়া সংগ্রহ ও ১৬টি প্রতিস্থাপন করা হয়েছে। এর বিপরীতে দেশে চাহিদা ২৫ হাজার কর্নিয়া। 

রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে দেশে কর্নিয়ার অন্ধত্ব নিরসনে ‘কর্নিয়া সংগ্রহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করা নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে রয়েছেÑ রোগী মারা যাওয়ার আগে স্বজনদের কাউন্সেলিং, কর্নিয়া সংগ্রহ, প্রতিস্থাপনসহ মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে দেশ থেকে কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব দূর করার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন রমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. রিপন সরকার। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি রংপুর জোনের সভাপতি। কর্মশালায় বক্তব্য রাখেনÑ রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহুরুল হক, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুল হক কাসেম, সাবেক সভাপতি অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ডা. সাইদুর রহমান খান, গণযোগাযোগ সম্পাদক অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ডা. আরাফাত রহমান পাভেল ও কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার রিজভী।

এতে উপস্থিত ছিলেনÑ সন্ধানীর সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. নুরুল হাসান বাবু, রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মঞ্জুরুল করিম প্রিন্স, অধ্যাপক ডা. তাপস বোস, রোটারী ক্লাব ঢাকা সেন্ট্রালের সংগঠক মিজানুর রহমান ভূঁইয়া ও এসএম শওকত হোসেন। সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে কর্মশালায় রমেক হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন। কর্মশালায় আই রিকভারি ওয়েট ল্যাবের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা