× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধ হবে পানির আধিপত্য নিয়ে: ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২১:৫১ পিএম

রাজশাহী শিল্পকলা মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী শিল্পকলা মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী দিনে এই অঞ্চলে যুদ্ধের বিষয়বস্তুর প্রসঙ্গ টেনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ এগিয়ে থাকবে। আগামী দিনে জায়গা-জমি নিয়ে যুদ্ধ হবে না; যুদ্ধ হবে মিষ্টি পানি নিয়ে।

এই মিষ্টি পানি বাংলাদেশে বেশি। পেট্রোলের চেয়ে মিষ্টি পানির দাম অনেক বেশি। পৃথিবীর সাত-আটটা দেশের মধ্যে যুদ্ধ হয় নদীর পানি নিয়ে।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’Ñ এই প্রতিবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার জেলা শিল্পকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

মৃতপ্রায় নদীগুলো পুনরুদ্ধারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৭ সালের মধ্যে দেখবেন পদ্মা নদীর ওপরে বাঁধ নির্মাণ এবং রংপুরে তিস্তা ব্যারাজ নির্মাণ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কৃষিকাজ ও মৎস্য আহরণ বাড়বে।

এ সময় তিনি চিংড়ির বাজারের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। তা না হলে বিদেশে মাছ রপ্তানি সম্ভব হবে না।

জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আ ন ম বজলুর রশিদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, এসপি মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা