পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:৩৭ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২১:৩৫ পিএম
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: সংগৃহীত
পাবনাবাসীকে সুখবর দিয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশে যোগাযোগব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তনের জন্য পাবনা জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। যার ফলে পাবনাতে আমি আগাম সুখবর দিতে পারি যে, ওয়াই সিস্টেম ব্রিজ পাবনাকে কানেক্ট (সংযুক্ত) করে হতে যাচ্ছে।
রবিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
শিমুল বিশ্বাস বলেন, শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে। এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা এবং কষ্ট তা ঘুচে যাবে, ইনশাআল্লাহ। আমরা এখানে ভালো কিছু করতে চাই। ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারাজ এই দুটি আমাদের গোটা দেশের মধ্যে পাবনাকে এগিয়ে রাখবে এবং ১ নম্বরে থাকবে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেস ক্লাব সেক্রেটারি জহুরুল ইসলাম প্রমুখ।