× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়ী-স্বার্থান্বেষী মহল সার নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা

রংপুর অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম

কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেছেন, কোনো  ব্যবসায়ী ও স্বার্থান্বেষী মহল কৃষক ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাইলে সরকার তা বরদাস্ত করবে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেছেন, কোনো ব্যবসায়ী ও স্বার্থান্বেষী মহল কৃষক ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাইলে সরকার তা বরদাস্ত করবে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেছেন, কতিপয় ব্যবসায়ী ও স্বার্থান্বেষী মহল সার ব্যবস্থাপনা ও সরবরাহে কৃত্রিম বাধা সৃষ্টি করে সরকারকে বিব্রতের জন্য উদগ্রীব হয়ে আছে।

বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে এর পেছনে। আমরা সচেতন রয়েছি, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। কেউ কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে কৃষক ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাইলে সরকার তা বরদাস্ত করবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।  
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে রবিবার দুপুরে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, সার পাচার হচ্ছে, এক উপজেলার সার আরেক উপজেলায় যাচ্ছে এমন কাজের সঙ্গে কতিপয় ডিলার ও অসৎ ব্যবসায়ী জড়িত থাকে। আমরা অপরাধীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করব, ডিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নয়।

আমরা জেনেছি, ফ্যাসিস্ট ডিলারদের ব্যবসা অন্যজন চালিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতায় সেই অর্থ ব্যবহার করা হচ্ছে। এটি কোনোভাবে বরদাস্ত করা হবে না।  

তিনি বলেন, কোনো কৃষি কর্মকর্তা সার পাচার, কারসাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রংপুরে চা, ভুট্টা চাষ হয়। তামাকের ক্ষেতে প্রচুর পরিমাণ সার লাগে। আমরা তামাককে নিরুৎসাহিত করি। ফুল ও ফলের প্রসারের জন্য রংপুরে নন-ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের চাহিদা বেড়েছে। সারের ঘাটতি থাকলে চাহিদা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় সেই সার সরবরাহ করবে। কৃষি মন্ত্রণালয় সব সময় কৃষকদের পাশে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা, সার ডিলাররা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা