× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপূর্তের রক্ষকরাই যখন ভক্ষক

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:০৯ পিএম

বান্দরবান গণপূর্ত অধিদপ্তরের মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে তার চিহ্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবান গণপূর্ত অধিদপ্তরের মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে তার চিহ্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বেআইনিভাবে সরকারি গাছ কেটে নিয়েছে। বান্দরবান গণপূর্ত বিভাগের কার্যালয় ও নির্বাহী প্রকৌশলীর সরকারি বাসভবন এলাকায় থাকা ছয়টি দামি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, গাছের কাঠ বিক্রির জন্য করাতকলে সরিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ থেকে জানা যায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক ইকবাল ও নিম্নপদে থাকা সুমনসহ কয়েকজন মিলে সরকারি গাছগুলো কেটে লোপাট করেছে। এগুলোর একটি অংশ বান্দরবান শহরের উজানীপাড়ার একটি করাতকলে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায়। যেসব গাছ কাটা হয়েছে, তার মধ্যে রয়েছে মেহগনি, ঝাউ, অর্জুন, আম ও কাঁঠাল। 

সরেজমিনে দেখা যায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সরকারি বাসভবনের ভেতরে ও ভবনের পাশঘেঁষে থাকা চারটি আম ও কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে। কাটা গাছের টুকরোগুলো বাসভবনের প্রবেশমুখে স্তূপ করে রাখা হয়েছে। অন্যদিকে গণপূর্ত বিভাগের কার্যালয়ের দেয়ালঘেঁষে থাকা একটি ঝাউ ও একটি অর্জুন গাছও গোড়া থেকে কাটা অবস্থায় দেখা যায়। কাটা অংশের গোড়ার কিছু জায়গা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

নিউ গুলশান এলাকার বাসিন্দা রহমত আলী বলেন, ‘শুরুতে ডালপালা কাটতে দেখেছি। কিন্তু কখন গাছ কেটে ফেলা হয়েছে, তা দেখতে পাইনি। গাছের কাঠের ট্রাক কখন বের করে নিয়ে গেছে, সেটিও বুঝতে পারিনি। বিষয়টি তদন্ত করা দরকার।’

গণপূর্ত বিভাগের নিরাপত্তাকর্মী ফোরকান বলেন, গাছ কাটার বিষয়টি আমি দেখিনি। গাছ কাটার পর ট্রাকে তুলে নেওয়া হয়েছে কিনা, তাও আমার জানা নেই।

অভিযোগের বিষয়ে গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায় বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। গাছের ডালপালা কাটতে দিয়েছিলাম। কিন্তু কে গাছগুলো কেটে ফেলেছে, তা আমি জানি না। যারা এ কাজে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। এই প্রথম শুনলাম যে গাছ কাটা হয়েছে। খোঁজখবর নিয়ে পরে জানাবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা