× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেট-সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:০০ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২০:০১ পিএম

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।

রবিবার দুপুরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য মোট ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য রাখেন। 

তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করা শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানেরও সুনাম বয়ে আনে।

এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো কাজে উৎসাহিত করবে। সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা