× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বশত্রুতার জেরে নেত্রকোনায় দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৩০

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৯:০৯ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম

দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনায় পূর্বশত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালী বিন্নী গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল, রাজ্জাকসহ বেশ কয়েকজনের অবস্থা আশষ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যরা পাশের উপজেলা তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, গত রমজানের ঈদে ভাগ বাটোয়ারায় গরু ক্রয় করাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি সালাউদ্দিন করিম জানান, দুইপক্ষের মধ্যে পূর্বশত্রুতা ও প্রভাব বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা