× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেরিঘাটের পন্টুন সংযোগ সড়ক ডুবে যোগাযোগ বিঘ্নিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৮:৫৮ পিএম

নলছিটির ষাটপাকিয়া ফেরিঘাটের প্লাবিত পন্টুন সংযোগ সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নলছিটির ষাটপাকিয়া ফেরিঘাটের প্লাবিত পন্টুন সংযোগ সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নলছিটি শহরের পাশে সুগন্ধা নদীর উত্তর পাড়ের ষাটপাকিয়া ফেরিঘাটের পন্টুন সংলগ্ন সড়ক অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। 

প্রতিদিন এই ফেরিঘাট দিয়ে বিভিন্ন যানবাহন ও শত শত সাধারণ মানুষ ঝালকাঠি জেলা শহর, বরিশাল বিভাগীয় শহর, ঢাকায় যায় এবং নলছিটির দুটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। গত কয়েক দিন ধরে অতিরিক্ত জোয়ারের পানিতে পন্টুনের সংযোগ সড়ক প্লাবিত হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে নলছিটিবাসী। সামান্য জোয়ারেই সড়ক ডুবে যায় কয়েক ফুট পানির নিচে। 

এ পথে সুগন্ধা নদীর কয়েকটি পয়েন্ট দিয়ে ট্রলার যোগে নলছিটি উপজেলাবাসীর যাতায়াত করতে হয়। তবে ভারী যানবাহন নিয়ে নদী পারাপারের একমাত্র ভরসা এই ষাটপাকিয়া ফেরি। নলছিটির মানুষ নিয়মিত ঝালকাঠি জেলা শহরে, বরিশালসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এ ছাড়া নলছিটি থানার গুরুত্বপূর্ণ টহল গাড়িগুলো এই ফেরি দিয়ে পার হয়ে থাকে। 

কিন্তু এখন মানুষ বিকল্প হিসেবে শরিফ ওসমান হাদি লঞ্চঘাট থেকে ট্রলারে যাতায়াত করছেন অথবা কয়েক মাইল ঘুরে দপদপিয়া-বরিশাল শহর হয়ে যাতায়াত করছেন। 

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন জানান, তিনি তার কর্মস্থল ইউনিয়ন পরিষদে নিয়মিত এই ফেরি পার হয়ে আসা-যাওয়া করেন। কিন্তু কয়েক দিন ধরে জোয়ারের পানিতে সড়ক তলিয়ে থাকার কারণে পন্টুন ও ফেরি ব্যবহার যাতায়াত করতে পারেন না। কারণ এ পথে যেতে হলে মোটরসাইকেলে পানি ঢুকে সমস্যা হয়। তাই এখন প্রায় বিশ কিলোমিটার পথ ঘুরে বরিশাল হয়ে তিনি যাতায়াত করেন। তিনি আরোও বলেন, আমরা চাই খুব দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়।

আইনজীবী আল আমিন হোসেন বলেন, তার কর্মস্থল ঝালকাঠি আদালতে যাতায়াতের জন্য তিনি প্রতিদিন ষাটপাকিয়া ফেরি পার হয়ে অল্প সময়ে আসা-যাওয়া করতেন। কিন্তু পন্টুন সংযোগ সড়ক কয়েক ফুট পানির নিচে ডুবে থাকার কারণে তিনি বরিশাল হয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে তার সময় ও টাকা দুটোরই অপচয় হচ্ছে। কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন করেন, দ্রুত সড়ক উঁচু করে সমস্যার সমাধান করে দিলে সর্বসাধারণ উপকৃত হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ড জানান, যেহেতু এটি একটি জনগুরুত্বপূর্ণ সমস্যা। তাই আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করব। যদি সেটা সম্ভব না হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা