× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, নিহত ১

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৮:৫৬ পিএম

সিলোনিয়া বাজার সংলগ্ন মহাসড়কে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলোনিয়া বাজার সংলগ্ন মহাসড়কে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উঠে গেছে। এতে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন গুরুতর আহত হয়েছে।

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় রবিবার বিকালে এ ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্রুত গতিতে আসা ফেনীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উঠে গেলে রাইসা আক্তার নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। রাইসা জায়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের মো. শিপন এর মেয়ে। এ ঘটনায় অন্তত আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সিলোনিয়া হাই স্কুলের ছুটি শেষে শিক্ষার্থীরা হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় সিলোনিয়া বাজার সংলগ্ন মহাসড়কে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী চাপা পড়ে হতাহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী রাইসাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 


এ ছাড়া দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেন। 

ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে”।

সিলোনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, দুর্ঘটনা স্কুলের এক শিক্ষার্থী নিহত ও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। 

ওসি মো. আসাদুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা