× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমন হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৮:৪২ পিএম

বরগুনার আমতলীতে স্কুলছাত্র জাবেদ ইমন হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার আমতলীতে স্কুলছাত্র জাবেদ ইমন হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার আমতলীতে স্কুলছাত্র জাবেদ ইমন (১৫) হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের চৌরাস্তায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

অবরোধ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

নিহত জাবেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইসগেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় তার পরিচয় শনাক্ত হয়।

ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হুসাইন বলেন, ‘স্কুলশিক্ষার্থী ইমন হত্যার মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা