× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৮:৪০ পিএম

বরিশাল নগরীর কাশিপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল নগরীর কাশিপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন কিংবা এর দামের ওপর নির্ভর করে না। এর প্রকৃত সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর। জহির উদ্দিন স্বপন বলেন, দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি জানান ইতোমধ্যে দেশের ২৬টি জেলায় এ সংক্রান্ত উন্নয়নকাজ চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, এ কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা আছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, একসময় সারা দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। এখন টিকে আছে মাত্র ১৪০টি। এর অন্যতম কারণ বর্তমান সময়ে নির্মিত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযোগী নয়।

তথ্য কমপ্লেক্সের প্রযুক্তিগত সুবিধা তুলে ধরে তিনি বলেন, এই কেন্দ্রগুলোতে সর্বোচ্চ প্রযুক্তিবান্ধব সিনেপ্লেক্স ও ইলেকট্রনিক স্ক্রিন থাকবে, যেখানে ডিজিটাল মুভিসহ থ্রিডি ও ফোরডি চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে তথ্য কমপ্লেক্সকে অন্যতম হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের মেগা প্রকল্পের মূল্য শুধু ভবন বা সড়ক নির্মাণে নয়, প্রকৃত মূল্য নির্ধারিত হবে জনগণ কতটা উপকৃত হলোÑ তার ওপর।

তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মামুন খন্দকার প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা