× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে থানায় বাবার মৃত্যু

‎‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৮:১৩ পিএম

ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ লেখা শেষে ফেরার পথে থানা আঙিনায় মাথা ঘুরে পড়ে যান মো. আবু তাহের মজুমদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ লেখা শেষে ফেরার পথে থানা আঙিনায় মাথা ঘুরে পড়ে যান মো. আবু তাহের মজুমদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে অসুস্থ হয়ে মারা গেছেন মো. আবু তাহের মজুমদার (৭৫) নামের এক বাবা।

চৌদ্দগ্রাম মডেল থানার সামনে গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

আবু তাহের মজুমদারের বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে।

মৃত্যুর আগে দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বড় ছেলে শহিদুল ইসলাম ওরফে শরীফের বিরুদ্ধে আবু তাহেরকে নির্যাতনের অভিযোগ ছিল। ছেলের আচরণ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়েছে। তবে সমস্যার সমাধান হয়নি।

মাদকের টাকা না পেয়ে মা বাবাকে মারধর করে ছেলে শহিদুল ইসলাম শরীফ মজুমদার। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।‎


‎আবু তাহের মজুমদারে প্রতিবেশীদের ভাষ্য, বাবা-মাকে মারধর করার পাশপাশি ঘরের জিনিসপত্র ভাঙচুর করে অভিযুক্ত শরিফ। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে সাতটায় নেশার টাকার জন্য বাবার ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করে।

এক পর্যায়ে বাবা আবু তাহের মজুমদার ও মা শরীফা বেগমের গায়ে হাত তোলেন শরিফুল। ওই সময় আশেপাশের লোকজন ছেলে শরীফুল ইসলামের হাত থেকে তাদেরকে রক্ষা করে।

এ ঘটনায় আহত আবু তাহের মজুমদার ওই দিন ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ লেখা শেষে ফেরার পথে থানা আঙিনায় মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিক থানা পুলিশ তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

‎ওসি আরিফ হোছাইন বলেন, “পারিবারিক কলহের বিষয়ে থানায় অভিযোগ দিতে এসেছিলেন আবু তাহের মজুমদার নামে এক ব্যক্তি। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা