× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ হাজার কম্বল বিতরণ কাদের মির্জার

নোয়াখালী সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৮:১৫ পিএম

কম্বল বিতরণ করছেন আবদুল কাদের মির্জা। ছবি : প্রবা

কম্বল বিতরণ করছেন আবদুল কাদের মির্জা। ছবি : প্রবা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ হাজার কম্বল বিতরণ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে উপজেলার বসুরহাট পৌরসভায় এসব বিতরণ করেন তিনি। 

বসুরহাট বাজারসহ আশেপাশের অসহায়, হতদরিদ্র লোকজন ও পথশিশুরা কম্বল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। 

আবদুল কাদের মির্জা বলেন, 'যারা শীতে অসহায়ভাবে জীবনযাপন করছেন তাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর পক্ষ থেকে পৌরসভা ও ইউনিয়নগুলোতে পাঁচ হাজার কম্বল বিতরণ করছি।' 

তিনি বলেন, ’জাতির পিতার সোনার বাংলা ও শেখ হাসিনার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তাই প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবসময় আপনাদের পাশে থাকব। অসহায় শীতার্ত মানুষের জন্য সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা