চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৫:২০ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১৫:২১ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরেজে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে আরেকটি বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়েছে।
প্রায় ৩৫ হাজার ৩৫০ টন স্ল্যাগবাহী লাইবেরিয়ার পতাকাবাহী ‘আনাসা’ শনিবার রাত দেড়টার দিকে নোঙর করে থাকা বাংলাদেশি পতাকাবাহী ‘জাহাব জাহান’কে আঘাত করে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি
জানান, প্রবল স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটে। একটি জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের
সংঘর্ষে এমভি জাহাব জাহানের সামনের অংশে সামান্য স্পর্শ করে। তবে এতে কোনো হতাহত, পানি
প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ঘটনার পর পরই উভয় জাহাজ নিরাপদে আলাদা হয়ে নোঙর করে
এবং বর্তমানে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুই জাহাজের ২১ জন নাবিক নিরাপদ আছেন।
সংঘর্ষের ঘটনায় জাহাজ দুটির ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা
জানিয়েছেন, আনাসা নিরাপদে ভাসমান রয়েছে। জাহাজটিতে কোনো ফ্লাডিং, পানি ঢোকার ঘটনা ঘটেনি
এবং কোনো কাতও হয়নি। সামনের, মধ্য ও পেছনের ড্রাফট যথাক্রমে ১১ দশমিক ৪০, ১১ দশমিক
৪৫ ও ১১ দশমিক ৫০ মিটার। ড্যামেজ স্ট্যাবিলিটি হিসাবেও জাহাজটি নিরাপদ সীমার মধ্যে
রয়েছে।
সংঘর্ষের পর প্রধান ইঞ্জিন, স্টিয়ারিং গিয়ার, বিভিন্ন পাম্প ও জরুরি ব্যবস্থা পরীক্ষা করে সচল পাওয়া গেছে। শক্তিশালী স্রোতের মধ্যেও অ্যাংকর নিরাপদে ধরে রয়েছে। তবে কাঠামোগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মাত্রা এবং জাহাজটি সমুদ্রযাত্রার উপযোগী কি না, তা বিস্তারিত সার্ভের পর জানা যাবে। অন্যদিকে সংঘর্ষে এমভি জাহাব জাহানের সামনের অংশে ধাক্কা লাগে । তবে এতে জাহাজে কোনো হতাহত, পানি প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি।