× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৩:৩০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মো. নূর আলম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার  রাতে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযুক্তকে আটক করা হয়। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মামলার একমাত্র আসামি  নূর আলম। তিনি সানন্দবাড়ী পাটা ধোয়াপাড়া এলাকার মো. হেকমত মন্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন গৃহিণী। তার স্বামী মো. বায়জিদ গত আড়াই বছর ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। অভিযুক্ত নূর আলম ও ভুক্তভোগীর প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিল।

পরিচয়ের সুবাদে নূর আলম ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

এজাহারে বলা হয়, গত জুলাই মাসের ৩০ তারিখে ভুক্তভোগী ওই নারীকে পান খাওয়ানোর কথা বলে অভিযুক্ত তার শয়নকক্ষে ডেকে নেন। এ সময় তার স্ত্রী, সন্তানরা বাড়িতে ছিলেন না।

ফাঁকা বাড়ি থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন নুর আলম বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্ত ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী স্থানীয় লোকজন ও সাক্ষীদের কাছে ঘটনার বিস্তারিত জানান। বিষয়টি তার প্রবাসী স্বামীকেও মোবাইল ফোনে জানানো হয়। এরপর স্বামী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শনিবার রাতে দেওয়ানগঞ্জ থানায় গিয়ে মামলা করেন তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল শনিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সে রাতেই অভিযুক্ত  নূর আলমকে আটক করেছে। আটক ব্যক্তিকে রবিবার  আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা