× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের সব কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২২:২৫ পিএম

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের এই এমটি রাসি জাহাজেই বিষাক্ত গ্যাস লিকেজে মারা গেছেন ছয় শ্রমিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের এই এমটি রাসি জাহাজেই বিষাক্ত গ্যাস লিকেজে মারা গেছেন ছয় শ্রমিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের প্রাণহানির ঘটনায় অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের। ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার শনিবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “শুক্রবারের ভয়াবহ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে এবং নির্দেশনা না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে”।

নয়টি তাজা প্রাণের বিনিময়ে আসা এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে গত শুক্রবার সকাল ৯টার দিকে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার এই শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে একে একে মৃত্যু হয় ৯ শ্রমিকের।


দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘এমটি রাসি’ দৈর্ঘ্যে ২৮০ মিটার, প্রস্থে ৪৩ মিটার। গত বছরের জুলাই মাসে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এরপর গত ১৩ জুলাই ভাঙার উদ্দেশ্যে আনা হয় ইয়ার্ডে।

সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কোনো সাধারণ ইয়ার্ড নয়। এটি আন্তর্জাতিক মানের হংকং কনভেনশন সনদপ্রাপ্ত একটি শিপইয়ার্ড। যেখানে জাহাজভাঙার কাজে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার কথা।

অথচ অনুসন্ধানে উঠে এসেছে, এই সনদপ্রাপ্ত ইয়ার্ডেই সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে। যা প্রশ্ন তুলে দিয়েছে আন্তর্জাতিক সনদের বাস্তব কার্যকারিতা নিয়েও। 

বিএসআরবির এই স্থগিতাদেশকে এখন পর্যন্ত সবচেয়ে দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে শুধু একটি ইয়ার্ড বন্ধ করাই যথেষ্ট কি না। নাকি পুরো খাতেই ব্যাপকভিত্তিক তদারকি প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা