ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:৩৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৮ পিএম
পুলিশের হাতে গ্রেপ্তার ময়মনসিংহ জেলা জামায়তের আমির আব্দুর করিম। ছবি : প্রবা
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার রাতে ময়মনসিংহ শহরের মহারাজা রোডের নিজ বাসা থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ প্রতিদিনের বাংলাদেশকে জানান, গত ২২ অক্টোবর সকালে শহরের চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মিছিল করে। মিছিল থেকে তারা বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড, রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘটনাস্থলে গেলে পুলিশের কাজেও তারা বাধা দেন।
ওসি শাহ কামাল জানান, ওইদিন বিকালেই এক রেস্টুরেন্টে বৈঠকের সময় জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের ও অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে ক্ষমতা আইনে নাশকার অভিযোগে মামলা করে পুলিশ। ওই মামলায় আব্দুল করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।