চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২০:৫১ পিএম
অভিযুক্ত ইমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাতামুহুরী উপজেলায় সাহারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শিশুসন্তানকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শিশুটির বয়স ছিল ৯০ দিন। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
শনিবার উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি অভিযুক্ত ইমনের সন্তান। ইমন পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে ইমনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিজের ৯০ দিনের শিশুসন্তানকে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় চকরিয়া থানার ওসি বলেন,ইতোমধ্যে অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।