× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে সভা ও দোয়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২০:১৬ পিএম

চট্টগ্রাম নগরের বিএনপির দলীয় কার্যালয়ের জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বিএনপির দলীয় কার্যালয়ের জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে। অফিস, প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ

চট্টগ্রাম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ জোহর নগরের নসিমন ভবনের বিএনপির দলীয় কার্যালয়ের জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এমএ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এসএম সাইফুল আলমসহ মহানগর ও কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়িতে শনিবার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরসহ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা: শনিবার সকালে খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করা।

এদিকে খুলনার কয়রায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নুরুল আমিন বাবুল, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল: শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপির উদ্যোগে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, তার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন।

রংপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে প্রথমে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক এমপি শাহিদার রহমান জোসনা, বিএনপি নেতা লিটন পারভেজ প্রমুখ।

এরপর মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনসহ মহানগরের অঙ্গসংগঠনের নেতারা।

রাজশাহী: রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে শনিবার আসরের নামাজের পর নগরীর সোনাদীঘি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

এ সময় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়ার অবর্তমানে আমাদের যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। 

এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

বগুড়া: শনিবার বাদ জোহর শহরের মফিজ পাগলার মোড় এলাকার মসজিদে বাইতুল্লাহ ও ইসলামিক সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করেছে বগুড়া জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম উপস্থিত ছিলেন।

ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও সার্বিক শান্তি-শৃঙ্খলা প্রার্থনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. আতিকুর রহমান রাজা। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেনÑ বিএনপি নেতা ইউনুস আলী, নজরুল ইসলাম ফতে প্রমুখ।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নারায়ণগঞ্জ: সাবেক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। শনিবার বিকালে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি সমিতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সোনাগাজী (ফেনী): শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল। পরে উপজেলার দেড়শ ক্লাবের সদস্যদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি, জেলা বিএনপির মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলীসহ ইবি জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, ইউট্যাব ও সাদা দলের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা