× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভিএমে জাল ভোটের সুযোগ নেই, বিশৃঙ্খলাও কম : ইসি আহসান হাবিব

খুলনা সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:২৭ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪১ পিএম

‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। ছবি : প্রবা

‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। ছবি : প্রবা

ইভিএমে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

তিনি বলেন, ‘‌বর্তমান কমিশন প্রায় পাঁচশ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। এগুলোর প্রায় সবকটিতে ভোট ইভিএমে নেওয়া হয়েছে। ইভিএমে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ইভিএম ব্যবহারে কোনো স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, কেউ মৃত্যুবরণ করেনি এবং ব্যালট লুট হয়নি। ইভিএমের তথ্য কখনো হারিয়ে যাবে না।’‌

খুলনার সিএসএস আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, প্রশাসন-পুলিশ, শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। নির্বাচনের মতো বৃহৎ কর্মযজ্ঞ কেবল একক কোনো সংস্থার মাধ্যমে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মধ্যমে এক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। 

তিনি আরও বলেন, ‘‌নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখা এবং ভোট কেন্দ্রে সকল ধরনের অনিয়ম রোধ করতে বিভিন্ন সময় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সকল দলকে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে। আগামী নির্বাচনে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’‌

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম কর্মশালার সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক অশোক কুমার দেবনাথ এবং খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী। এতে স্বাগত জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমাযুন কবির। 

কর্মশালায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা