× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:৩৯ পিএম

ডেঙ্গুর মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালিহাতী পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গুর মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালিহাতী পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গুর মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালিহাতী পৌরসভা।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ এবং পানি জমে থাকার সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আজিজুল।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মতো জনসমাগমপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ফলে রোগী ও স্বজনদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। 

পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু একদিনের অভিযান নয়, ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা