× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাসের সংকটে চট্টগ্রামে কদমতলীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:৩৭ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৯:৩৯ পিএম

চট্টগ্রাম নগরীর কদমতলীতে গ্যাসের সংকটে  চাহিদা অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে গ্যাস চালিত পরিবহন চালকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর কদমতলীতে গ্যাসের সংকটে চাহিদা অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে গ্যাস চালিত পরিবহন চালকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাম্পে গ্যাসের সংকটের কারণে চাহিদা অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে গ্যাস চালিত পরিবহন চালকরা।

গ্যাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা পর চাহিদা মতো গ্যাস না পেয়ে শনিবার নগরীর কদমতলীতে সড়ক অবরোধ করে ক্ষুব্ধ সিএনজি চালকরা। এ সময় সড়কের একপাশ যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ফিলিং স্টেশন থেকে গ্যাস মিলছে না। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ কোনো স্পষ্ট জবাব দিতে পারছে না। ফলে নিয়মিত গাড়ি চালাতে না পেরে দৈনিক জমা ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

অটোরিকশা চালক ইসমাইল বলেন, আমাদের দিনে দুইবার গ্যাস নিতে হয়। তাহলে আমাদের মালিকের জমাসহ পরিবারের ভরণপোষেণের খরচ তুলে পারি। গাড়ির চাকা ঘুরলে টাকা আছে। কিন্তু গ্যাস সংকটে চাকা ঘোরাইতো বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নিতে যদি তিন থেকে চার ঘণ্টা সময় লাগে তাহলে ভাড়া মারার সময় কই। চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস।

এ পরিস্থিতিতে ফসিল ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, মূল জাতীয় গ্রিড বা প্রধান সংযোগ থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। পর্যাপ্ত চাপ ও সরবরাহ না পাওয়া পর্যন্ত পাম্প চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

সড়ক অবরোধ ও যানজটের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জায়েদ নূর প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঘটনাস্থলে পুলিশ চালকদের সরিয়ে সড়ক অবরোধ মুক্ত করে। এখন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা