কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:০৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৯:০৮ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের
দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায়
মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনবহির্ভূত বালুঘাট
পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।