যশোর প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৮:৫৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৮:৫৮ পিএম
বিস্ফোরিত ককটেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জুয়েল রানা ওই এলাকার খানজাহান আলীর ছেলে। স্থানীয়রা উদ্ধার করে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার সকালে নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জুয়েল রানা আহত হন। তবে তিনি নিজে ককটেল বহন করছিলেন, নাকি কোথাও রাখতে গিয়েছিলেন-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি রোকসানা খাতুন বলেন, “বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ককটেল বহনের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।