× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:২১ পিএম

পৃথক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র রাহাত (বাঁয়ে) ও রাকিব।

পৃথক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র রাহাত (বাঁয়ে) ও রাকিব।

গাজীপুরের শ্রীপুরে ব্যক্তিগত গাড়িচাপায় মোটরসাইকেল চালক ছাত্রলীগ কর্মী রাহাত এবং চার তলার ছাদ থেকে লিফটের গর্তে পড়ে কলেজ ছাত্র রাকিব নিহত হয়েছেন। 

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে গাজীপুরের পৃথক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান দুর্ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।

২০ বছর বয়সী নিহত মেহেদী হাসান রাহাত শ্রীপুর পৌরসভার সাবরেজিস্ট্রি অফিস এলাকার নজরুল ইসলামের ছেলে। সে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমাত আলী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী ছিল বলে জানা গেছে। 

নিহত রাকিব ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং শ্রীপুরের জৈনা বাজার এলাকার আব্দুল আউয়াল কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা শহরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিকেলে মোটরসাইকেলযোগে শ্রীপুরের নিজ বাড়ি ফিরছিল রাহাত ও সাইদুর। কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের সাটিয়াবাড়ি এলাকায় কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এ সময় কাপাসিয়া থেকে আসা বেপরোয়া গতির অজ্ঞাত প্রাইভেটকার তাদের চাপা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজেন্দ্রপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক সন্ধ্যায় রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত ছাত্রলীগকর্মী সাইদুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে বুধবার বিকেলে রাকিব বাড়ি থেকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজারের নবনির্মিত উপশহর টাউন সেন্টার মার্কেটে কেনাকাটা করার জন্য আসে। এ সময় তার মুঠোফেনে কল আসলে সে কথা বলতে বলতে ওই মার্কেটের চার তলার ছাদে উঠে। একপর্যায়ে অসাবধনাবশত নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যায়। তার চিৎকার শুনে মার্কেটের ব্যবসায়ীরা এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা