ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৬:০৭ পিএম
ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ বেগবতী নদীতে কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) (ট্রাকের হেলপার) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে হয়েছে।
উপজেলার বিষয়খালী বাজার সংলগ্ন বেগবতী নদী থেকে শনিবার ওই মরদেহটি
উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।
তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, গত চারদিন আগে ট্রাকের হেলপার রমজান
আলী নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গত বৃহস্পতিবার
ঝিনাইদহ সদর থানায় পরিবারের লোকজন সাধারণ ডায়রি করে। আজ শনিবার সকালে বিষয়খালী বাজারের
স্থানীয় লোকজন বেগবতী নদীতে কচুরিপানার ভেতরে আটকা পড়া একটি মরদেহ ভাসতে দেখে। পরে
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে। এ ঘটনায় যথাযথ
আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।