× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎দৌলতদিয়ায় জিও ব্যাগে অনিয়ম

১ হাজার বস্তা ফেলে দাবী করা হচ্ছে ৬ হাজার বস্তার

মেহেদী হাসান রনি, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৫:০০ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৬:২৯ পিএম

ভাঙন কবলিত দৌলতদিয়া  ঘাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাঙন কবলিত দৌলতদিয়া ঘাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়ায় জিও ব্যাগ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে।  মাঠে নেই দৃশ্যমান তেমন কোনো বাস্তবায়ন।

অভিযোগের তীর রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের লোকেরা কাজ না করেও করেছি- এই অযুহাতে ভুয়া বিল ভাউচার বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার পায়তারা করেছেন। বিষয়টা নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপসহ উচ্চতর তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

‎‎জানা যায়, জরুরি নদী শাসন প্রকল্পের আওতায় রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে প্রথমটি, ৩নং ফেরীঘাটের উজানে মসজিদ সংলগ্ন স্থানে দ্বিতীয়টি, ৪নং ফেরীঘাটে তৃতীয়টি ও  ৭নং ফেরীঘাটের একটু ভাটিতে চতুর্থটিসহ মোট ৪টি স্থানে নদী শাসনের উদ্বেগ নেয় সংশ্লিষ্ট দপ্তর।

‎‎কাগজে কলমে একেকটি প্যাকেজে সর্বনিম্ন  ৬০০০ থেকে সর্বোচ্চ ৬৯০০টি পর্যন্ত জিও ব্যাগ ফেলার কথা। একেকটি প্যাকেজের দৈর্ঘ্য প্রায় ৫০ থেকে ৬০ মিটার। যার ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এজন্য ৪টি প্যাকেজে মোট ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেয় সংশ্লিষ্ট দপ্তর। 

‎ভুক্তভোগীদের দাবী, ভাঙন কবলিত স্থানে  প্যাকেজ অনুসারে ৬৫০০টি জিও ব্যাগ ফেলার কথা থাকলেও, বাস্তবে ফেলা হয়েছে সর্বোচ্চ ১০০০টি জিও ব্যাগ। প্যাকেজের অবশিষ্ট জিও ব্যাগের কোনো হদিস নেই। স্থানীয় কেউ ভাঙন কবলিত স্থানে ফেলতে দেখেনি। যার কিছুই দৃশ্যমান নয়। এনিয়ে কাজ শুরুর প্রথম দিন থেকেই ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। 

‎‎তারা আরও বলেন, অবশিষ্ট জিও ব্যাগের টাকা সুকৌশলে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকেরা রফাদফা করেছেন। এজন্য কাজের প্রমাণ লোপাট করেছেন। কাজ না করেও করেছি এমন অযুহাতে ভুয়া বিল ভাউচার বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার পায়তারা করছেন।

‎

যদিও সংশ্লিষ্টরা বলছেন, জিও ব্যাগ নদীতে ফেলা হচ্ছে কিনা? এটা তদারকির জন্য স্থানীয় পর্যায়ে জিও ব্যাগের বস্তা গণনার জন্য ১টি কমিটি রয়েছে। তবে সরজমিনে গিয়ে ওই কমিটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমন কি কমিটির কাউকে ঘটনাস্থলে  দেখা যায়নি। শোনা যায়, এই কমিটিতে রয়েছে এসিলেন্ড, এমপির প্রতিনিধি, ডিসির প্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের লোকেরা।

‎স্থানীয় বেশিরভাগ লোকেরা অভিযোগ করে বলছেন, এরা  কত বস্তা জিও ব্যাগ নদীতে ফেলেছে তার সঠিক হিসেব কাউকে দিতে রাজি না। কেউ গিয়ে জিজ্ঞেস করলে এরা তাদের ওপর ক্ষিপ্ত হন। শুধু তাই নয় মারতে আসেন। করেন গালাগালিও। দেখান অহিংস মনোভাব। সেইসঙ্গে ক্ষমতার প্রভাব।

‎তবে এমন অভিযোগ মানতে নারাজ রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাজমিনুর রহমান। তার দাবী শতভাগ কাজ  হয়েছে। কিন্তু কাজ কিভাবে হয়েছে এমন প্রশ্নের মৌখিক জবাব ছাড়া কোনো প্রমাণ দিতে পারেননি এই কর্মকর্তা। এ সময় তিনি কাজ করেছি বলে স্বপক্ষে নানান যুক্তি ও অযুহাত দেখান। যা বাস্তব সম্মত নয়। 

‎‎আর গোয়ালন্দ উপজেলার ইউএনও সাইফুল হুদা বলেন, কোনো অনিয়ম হলে  ছাড় দেওয়া হবে না। বিষয়টা তদন্ত করা হবে।

‎প্রশ্ন হলো পানির মধ্যে এমন অনিয়মের তদন্ত কিভাবেই বা করবেন ইউএনও। উনিও কি তাহলে নদীর তলদেশে গিয়ে বস্তা গণনা করবেন। সত্যিকার অর্থে এ কাজটাই হলো গোলকধাঁধার মতো।  এখানে প্রথম থেকে কাজের শুদ্ধতা না থাকলে, শেষ গিয়ে শত চেষ্টা করেও সঠিক হিসেব বের করা সম্ভব নয়। আর এই সুযোগটা কাজে লাগিয়েছে অসৎ ব্যক্তিরা। এতে লোপাট হয়েছে সরকারি অর্থ। ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাঙন কবলিত  নদী পাড়ের হাজারো মানুষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা