× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে সাবেক আওয়ামী লীগ এমপি নায়েব আলী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১১:১৬ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১১:১৬ এএম

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দার। ফাইল ছবি

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দার। ফাইল ছবি

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাসা থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাদের সক্রিয় করার চেষ্টা করছিলেন নায়েব আলী- এমন খবরের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

ওসি জানান, আটক নায়েব আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

২০২৪ সালে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা