চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ০৯:৫১ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১০:০১ এএম
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে গ্যাস লিকেজের ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শুক্রবার এ কমিটি গঠন করেন।
তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং সীতাকুণ্ডের সহকারী কমিশনারকে (ভূমি) সদস্যসচিব করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ সুপারসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিরা।
জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজন মনে করলে এক বা একাধিক নতুন সদস্যকে কো-অপ্ট করতে পারবে।