× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি মোশাররফকে ‘মন্ত্রী হিসেবে দেখতে চায়’ উপকূলবাসী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ০৮:৪০ এএম

পটুয়াখালী-৪ আসনের বিএনপি সাংসদ এবিএম মোশাররফ হোসেন। ছবি: বাসস

পটুয়াখালী-৪ আসনের বিএনপি সাংসদ এবিএম মোশাররফ হোসেন। ছবি: বাসস

পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা ও রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের বড় একটি অংশ বিএনপির সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে দেখতে চায়।

এ দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত বিভিন্ন স্থানে আলোচনা চলছে।

স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদলে তিনি দায়িত্ব পেলে উপকূলীয় উন্নয়ন আরও গতি পাবে।

স্থানীয়দের মতে, মোশাররফ হোসেন মন্ত্রী হলে উপকূলীয় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণ, ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন সড়ক ও রেললাইন নির্মাণ, পায়রা সমুদ্রবন্দর সচলকরণ এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ জোরদার হবে।

পাশাপাশি কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি ও উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।

কুয়াকাটার গঙ্গামতির জেলে আলী মাঝি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাগরপাড়ের মানুষের দাবি, এবিএম মোশাররফ এমপিকে মন্ত্রী হিসেবে চাই।”

নতুনপাড়া গ্রামের কৃষক ইদ্রিস গাজী বলেন, “স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবারের মতো অর্ধলক্ষ ভোটের ব্যবধানে আমরা মোশাররফ হোসেন এমপিকে বিজয়ী করেছি। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন পূরণ করবেন।”

কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “আমরা তরুণ প্রজন্ম দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে চাই।”

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাজল তালুকদার বলেন, “পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গরূপে চালু, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন সড়ক ও রেললাইন নির্মাণে কলাপাড়া-রাঙ্গাবালীবাসীর দাবি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে পাওয়া।”

কলাপাড়া চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, “দক্ষিণ বাংলার গর্ব, বরিশাল বিভাগের উন্নয়নের রূপকার এবিএম মোশাররফ হোসেন। যিনি বিগত আওয়ামী দুঃশাসনের আমলে ইলেকট্রনিক মিডিয়ার টকশোতে ফ্যাসিস্টবিরোধী বক্তব্য রেখে বিএনপির নেতা-কর্মীদের উজ্জীবিত করে রেখেছেন, আমরা তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।”

এবিএম মোশাররফ হোসেন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক।

এর পাশাপাশি  তিনি জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা এবিএম মোশাররফ হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক, ঢাবির সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও প্রথম যুগ্ম আহবায়ক, ঢাবি সিনেট সদস্য সহ বিএনপির কেন্দ্রীয় সংসদের স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা