× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ৩ মণ রাক্ষুসে পিরানহা মাছ জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে প্রায় তিন মণ নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে প্রায় তিন মণ নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলায় তিনটি পুকুর থেকে প্রায় তিন মণ নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর গো-পৌঁওতা এলাকায় রেলওয়ের লিজকৃত তিনটি পুকুর থেকে শুক্রবার বিকালে মাছগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাছ চাষীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেন জানান, রেলওয়ের কাছ থেকে তিনটি পুকুর লিজ নিয়ে দেলোয়ার ও ইউসুফ গোপনে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুকুরগুলোতে জাল ফেলে প্রায় তিন মণ পিরানহা মাছ জব্দ করা হয়।

এ সময় দেলোয়ার কাছ থেকে ৩০ হাজার ও ইউসুফের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।

জেলেদের এ মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, রাক্ষুসে পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা