× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে বিদেশি ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২০:১৩ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২০:২২ পিএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে স্থানীয় জলসীমায় দুটি বিদেশি জাহাজের মধ্যে শুক্রবার সংঘর্ষ হয়েছে। ছবি: ওলেগ নোভাকভ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে স্থানীয় জলসীমায় দুটি বিদেশি জাহাজের মধ্যে শুক্রবার সংঘর্ষ হয়েছে। ছবি: ওলেগ নোভাকভ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার সি স্পাইক ও বাল্ক ক্যারিয়ার সান শাইন নামের দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার দুপুরে সংঘর্ষের পর উদ্ধারকাজ শুরু করেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। জাহাজ দুটির বর্তমান অবস্থা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বন্দর সুত্র জানায়, খবর পেয়ে সংঘর্ষস্থলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয় চট্টগ্রাম বন্দরের পোর্ট টাগবোট। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার সি স্পাইক ও বাল্ক ক্যারিয়ার সান শাইনের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ মুহূর্তে জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে। জাহাজ দুটির বর্তমান অবস্থা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা